প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
নলছিটি উপজেলা পূজা উদযাপ পরিষদের কমিটি গঠিত

আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পলাশ সাজ্জন, সাধারণ সম্পাদক হয়েছেন উজ্জ্বল বনিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজীব কুমার মালো।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ সুষ্ঠুভাবে উদযাপন এবং হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি নলছিটির মানুষের মিলনমেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই আমরা উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব।”
পূজা মণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার করা ও ভক্ত-দর্শনার্থীদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবগঠিত এ কমিটি।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY